জিআইজেএন
ওয়াচডগ গণমাধ্যমের জন্য নতুন অ্যাডভাইজরি সেবা চালু করল জিআইজেএন
|
জিআইজেএন হেল্প ডেস্ক সেবার পরিসর বাড়িয়েছে। এখানে যোগাযোগ করলে এখন আইনি সহায়তা, ব্যবসায়িক বিকাশ এবং নিরাপত্তা, সুরক্ষা পরামর্শসহ বিভিন্ন বিষয়ে সহায়তাও পাওয়া যাবে।
Global Investigative Journalism Network (https://gijnarchivemultisite.kinsta.cloud/tag/%e0%a6%9c%e0%a6%bf%e0%a6%86%e0%a6%87%e0%a6%9c%e0%a7%87%e0%a6%8f%e0%a6%a8/page/2/)
জিআইজেএন হেল্প ডেস্ক সেবার পরিসর বাড়িয়েছে। এখানে যোগাযোগ করলে এখন আইনি সহায়তা, ব্যবসায়িক বিকাশ এবং নিরাপত্তা, সুরক্ষা পরামর্শসহ বিভিন্ন বিষয়ে সহায়তাও পাওয়া যাবে।
একটি বড় পাঠক গোষ্ঠী গড়ে তোলা এবং আপনার প্রতিষ্ঠানের সঙ্গে তাদের সম্পৃক্ত করার কৌশল ও পরামর্শ তুলে ধরা হবে জিআইজেএনের এই ওয়েবিনার সিরিজে। এতে অংশ নিচ্ছেন এমন একজন মিডিয়া স্ট্র্যাটেজিস্ট যার গণমাধ্যমে বিনিয়োগ ও সম্প্রসারণে দুই দশকের অভিজ্ঞতা রয়েছে, থাকবেন একজন বিশেষজ্ঞ যিনি সোশ্যাল মিডিয়া ব্যবহার করে পাঠক বাড়ানোর কাজে পারদর্শী, আর দুই জন ডিজিটাল স্পেশালিস্ট যারা সফলভাবে অনুসন্ধানী আউটলেট পরিচালনায় নেতৃত্ব দিয়ে আসছেন।
আটটি দেশের আটটি সংগঠনকে নতুন সদস্য হিসেবে স্বাগত জানাতে পেরে আনন্দিত গ্লোবাল ইনভেস্টিগেটিভ জার্নালিজম নেটওয়ার্ক। এদের মধ্যে গ্রিস এবং জাম্বিয়া থেকে এই প্রথম কোনো প্রতিষ্ঠান জিআইজেএনের সদস্য হলো। এই নতুন সদস্যদের নিয়ে, আমাদের নেটওয়ার্কে এখন যুক্ত হলো ৮২টি দেশের ২১১টি সংগঠন।
শুরুতে অস্ট্রেলিয়ার সিডনিতে আয়োজনের পরিকল্পনা থাকলেও শেষপর্যন্ত এবছর অনুসন্ধানী সাংবাদিকতার সম্মেলনটি অনলাইনেই আয়োজন করতে হচ্ছে জিআইজেএনকে। তবে সশরীরে সম্মেলনে অংশ নিতেও খুব বেশি অপেক্ষা করতে হবে না। ২০২২ সালের ১৪-১৮ অক্টোবর, সিডনিতেই আয়োজিত হতে যাচ্ছে পরবর্তী সম্মেলনটি।
সাংবাদিকতায় অর্থ সাহায্য নিয়ে আছে অনেক সমালোচনা। নিম্নআয়ের দেশগুলিতে এটি ধ্বংস করছে স্বাধীন সাংবাদিকতার পরিবেশ। তবে কিছু ইতিবাচক পদক্ষেপ ও নীতিমালা গ্রহণ করতে পারলে উন্নয়ন সংস্থার অর্থায়ন হয়ে উঠতে পারে গণমাধ্যম উন্নয়নের টুল। যেখানে সাংবাদিকতা, দাতাগোষ্ঠী ও পাঠক-দর্শক; জয় হবে সবারই।
জিআইজেএন আরবির বাছাই করা এই প্রতিবেদনগুলো নিছক আকর্ষণীয় রিপোর্টের একটি তালিকা নয়। ২০২০ সালের সেরা অনুসন্ধান বেছে নিতে গিয়ে বিচার করা হয়েছে তাদের গুরুত্ব, অনুসন্ধানী টুল ও কৌশল ব্যবহারে অভিনবত্ব, এবং সামাজিক জবাবদিহি নিশ্চিতের ক্ষেত্রে তাদের অঙ্গীকার কতটা দৃঢ়।
রুশ ও ইউক্রেনিয় ভাষায় সেরা অনুসন্ধানের বাৎসরিক পর্যালোচনা করতে গিয়ে আমরা সেসব প্রতিবেদন বাছাই করেছি, যেগুলো এই অঞ্চলের কাঠামোগত সামাজিক সমস্যার দিকে আলো ফেলেছে। এই প্রতিবেদনগুলো অনুপ্রেরণা হতে পারে গোটা বিশ্বের সাংবাদিকদের জন্য। হতে পারে, উদ্ভাবনী সব অনুসন্ধানী কৌশল ও টুল ব্যবহারের উৎকৃষ্ট উদাহরণও।
মানবপাচার, জোরপূর্বক শ্রম, গুম-খুন ইত্যাদি নানা কারণে প্রতি বছর নিখোঁজ হয়ে যাচ্ছেন লাখো মানুষ। কখনো কখনো কেউ হয়তো নিজে থেকেই লুকিয়ে থাকছে। কিভাবে এসব হারিয়ে যাওয়া মানুষদের নিয়ে করা যায় অনুসন্ধান? এই লেখায়, অভিজ্ঞ সাংবাদিকরা বিষয়গুলো ব্যাখ্যা করেছেন উদাহরণ দেখিয়ে। এবং দিয়েছেন দরকারী সব পরামর্শ।
ইনভেস্টিগেটিং দ্য প্যানডেমিক শীর্ষক ওয়েবিনার সিরিজের পর আগামী সেপ্টেম্বরে নতুন অনলাইন সিরিজ আয়োজন করতে যাচ্ছে জিআইজেএন। এখানে থাকবে ডেটা সাংবাদিকতা, ওপেন সোর্স অনুসন্ধান, অর্থনৈতিকভাবে টিকে থাকার কৌশল, ওষুধ ও স্বাস্থ্য বিষয়ক অনুসন্ধান, নির্বাচন কাভারেজ ও আরো অনেক বিষয়ে প্রশিক্ষণ ও আলোচনা।
এই প্রকল্পে সবাই কিভাবে এগিয়ে আসছে, তার একটি উদাহরণ: নিউ ইয়র্কে থাকা এক বাংলাদেশি আমেরিকান চিকিৎসক আমাদের সঙ্গে যোগাযোগ করেন। বাংলাদেশি কমিউনিটির মধ্যে যারা মারা গেছেন, তাদের একটি তালিকা করেছিলেন সেই চিকিৎসক। সেসময়, তাঁর তালিকায় ছিল ১৭০ জনের নাম। পরবর্তীতে সংখ্যাটি আরো বেড়েছে। আমরা তাঁর সেই তালিকা ধরে তথ্যগুলো যাচাই করেছি এবং সেটিকে আমাদের বড় প্রকল্পে যুক্ত করেছি।