কোভিড-১৯ কাভার করতে গিয়ে ট্রমার শিকার হলে কী করবেন?

পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে এমনিতেই মানসিক চাপে ভুগতে হয় সাংবাদিকদের। কোভিড-১৯ সেই ঝুঁকি আরো বাড়িয়ে দিয়েছে। প্রতিনিয়ত সাংবাদিকদের দেখতে হচ্ছে বেদনাদায়ক সব ঘটনা, করতে হচ্ছে রিপোর্টিং। এমন সময়ে মানসিক স্বাস্থ্যের দিকে নজর রাখাটাও খুব জরুরি। কিভাবে মানসিক চাপ ও আঘাতগুলো মোকাবিলা করবেন সাংবাদিকরা – সেসব কৌশল-পরামর্শ নিয়ে বিশেষজ্ঞদের সাথে আলোচনা করেছেন জিআইজেএন-এর রুশ-ভাষা সম্পাদক ওলগা সিমানোভিচ।

আলবার্তো দোনাদিও: যে অনুসন্ধানী সাংবাদিকের নাম শোনেনি এই প্রজন্ম

আলবার্তো দোনাদিও। কলম্বিয়ায় তথ্য অধিকার আইন প্রয়োগের জনক বলতে পারেন তাকে। ল্যাটিন আমেরিকায় যারা অনুসন্ধানী সাংবাদিকতাকে পথ দেখিয়েছেন, তিনি তাদেরও একজন বটে। তারপরও রয়ে গেছেন সবার চোখের আড়ালে। তরুণ সংবাদ-কর্মী হুয়ান সেরানো এক বইয়ে তুলে এনেছেন এই অনুসন্ধানী সাংবাদিকের গল্প। পড়ুন তাঁর এই সাক্ষাৎকারে।

টাকার গন্ধ শুঁকে সংঘবদ্ধ অপরাধ খুঁজে বের করে যে চেক অনুসন্ধানী দল 

নিজ দেশ থেকে টাকা পাচার করে, চেক প্রজাতন্ত্রে এসে জমি কিনে কিনে রীতিমত জমিদার বনে গিয়েছিলেন মেসিডোনিয়ার এক গোয়েন্দা কর্মকর্তা। সেই গোয়েন্দা জমিদারের কাহিনী ফাঁস করে দিয়েছিল চেক সেন্টার ফর ইনভেস্টিগেটিভ জার্নালিজম (সিসিআইজে)। তাদের বিশেষত্বই হচ্ছে টাকার গন্ধ খুঁজে খুঁজে মাফিয়া গোষ্ঠী ও দুর্নীতিবাজদের স্বরুপ উন্মোচন করা। সীমিত লোকবল আর টাকার টানাটানির মধ্যেও কিভাবে কাজ চালিয়ে যাচ্ছে অনুসন্ধানী দলটি, তারই বিস্তারিত এই লেখায়।