কোভিড ১৯: লোকসান কমিয়ে গণমাধ্যমের ব্যবসাকে টিকিয়ে রাখবেন যেভাবে

করোনাভাইরাস পরিস্থিতি অনেক সংবাদমাধ্যমকে ফেলে দিচ্ছে অস্তিত্ব সংকটের মুখে। আয়ের প্রধান ক্ষেত্র, বিজ্ঞাপন ও ইভেন্ট; দুটির ওপরই পড়ছে ভীষণ নেতিবাচক প্রভাব। এই পরিস্থিতিতে কিভাবে আর্থিকভাবে টিকে থাকতে পারে গণমাধ্যম প্রতিষ্ঠানগুলো? জরুরি কিছু পরামর্শ দিচ্ছেন মিডিয়া ডেভেলপমেন্ট ইনভেস্টমেন্ট ফান্ড-এর প্রধান নির্বাহী কর্মকর্তা হারলান ম্যান্ডেল।

কোভিড-১৯: মহামারির প্রকোপে তথ্য পেতে দেরি

কোভিড-১৯ মহামারিতে সাংবাদিকদের জন্য তথ্য পাওয়ার সবচেয়ে বড় উৎস হতে পারে তথ্য অধিকার আইন। কিন্তু দেশে দেশে সরকারি কর্মকর্তারা অফিসে যাচ্ছেন না। তাই আবেদন করেও তথ্য পেতে দেরি হচ্ছে গণমাধ্যম ও নাগরিক সংগঠনগুলোর। অথচ এই সময়টিতে সরকার কী ব্যবস্থা নিচ্ছে, সেই তথ্য জানা সবচেয়ে জরুরি হয়ে উঠেছে নাগরিকদের জন্য। তাই জাতিসংঘ থেকে শুরু করে নানান প্রতিষ্ঠানের কাছ থেকে দাবি উঠেছে – স্বচ্ছতা নিশ্চিতের স্বার্থে দ্রুত তথ্য প্রদানের।

কোভিড-১৯ কাভার করতে গিয়ে ট্রমার শিকার হলে কী করবেন?

পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে এমনিতেই মানসিক চাপে ভুগতে হয় সাংবাদিকদের। কোভিড-১৯ সেই ঝুঁকি আরো বাড়িয়ে দিয়েছে। প্রতিনিয়ত সাংবাদিকদের দেখতে হচ্ছে বেদনাদায়ক সব ঘটনা, করতে হচ্ছে রিপোর্টিং। এমন সময়ে মানসিক স্বাস্থ্যের দিকে নজর রাখাটাও খুব জরুরি। কিভাবে মানসিক চাপ ও আঘাতগুলো মোকাবিলা করবেন সাংবাদিকরা – সেসব কৌশল-পরামর্শ নিয়ে বিশেষজ্ঞদের সাথে আলোচনা করেছেন জিআইজেএন-এর রুশ-ভাষা সম্পাদক ওলগা সিমানোভিচ।

আলবার্তো দোনাদিও: যে অনুসন্ধানী সাংবাদিকের নাম শোনেনি এই প্রজন্ম

আলবার্তো দোনাদিও। কলম্বিয়ায় তথ্য অধিকার আইন প্রয়োগের জনক বলতে পারেন তাকে। ল্যাটিন আমেরিকায় যারা অনুসন্ধানী সাংবাদিকতাকে পথ দেখিয়েছেন, তিনি তাদেরও একজন বটে। তারপরও রয়ে গেছেন সবার চোখের আড়ালে। তরুণ সংবাদ-কর্মী হুয়ান সেরানো এক বইয়ে তুলে এনেছেন এই অনুসন্ধানী সাংবাদিকের গল্প। পড়ুন তাঁর এই সাক্ষাৎকারে।

টাকার গন্ধ শুঁকে সংঘবদ্ধ অপরাধ খুঁজে বের করে যে চেক অনুসন্ধানী দল 

নিজ দেশ থেকে টাকা পাচার করে, চেক প্রজাতন্ত্রে এসে জমি কিনে কিনে রীতিমত জমিদার বনে গিয়েছিলেন মেসিডোনিয়ার এক গোয়েন্দা কর্মকর্তা। সেই গোয়েন্দা জমিদারের কাহিনী ফাঁস করে দিয়েছিল চেক সেন্টার ফর ইনভেস্টিগেটিভ জার্নালিজম (সিসিআইজে)। তাদের বিশেষত্বই হচ্ছে টাকার গন্ধ খুঁজে খুঁজে মাফিয়া গোষ্ঠী ও দুর্নীতিবাজদের স্বরুপ উন্মোচন করা। সীমিত লোকবল আর টাকার টানাটানির মধ্যেও কিভাবে কাজ চালিয়ে যাচ্ছে অনুসন্ধানী দলটি, তারই বিস্তারিত এই লেখায়।