জিআইজেএন
ওয়াচডগ গণমাধ্যমের জন্য নতুন অ্যাডভাইজরি সেবা চালু করল জিআইজেএন
|
জিআইজেএন হেল্প ডেস্ক সেবার পরিসর বাড়িয়েছে। এখানে যোগাযোগ করলে এখন আইনি সহায়তা, ব্যবসায়িক বিকাশ এবং নিরাপত্তা, সুরক্ষা পরামর্শসহ বিভিন্ন বিষয়ে সহায়তাও পাওয়া যাবে।
Global Investigative Journalism Network (https://gijnarchivemultisite.kinsta.cloud/category/bangla/page/20/)
জিআইজেএন হেল্প ডেস্ক সেবার পরিসর বাড়িয়েছে। এখানে যোগাযোগ করলে এখন আইনি সহায়তা, ব্যবসায়িক বিকাশ এবং নিরাপত্তা, সুরক্ষা পরামর্শসহ বিভিন্ন বিষয়ে সহায়তাও পাওয়া যাবে।
বিক্ষোভ-আন্দোলনের সময় সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা ভিডিও থেকেও অনেক তথ্য উদ্ঘাটন করতে পারেন সাংবাদিকেরা। ঠিক যেমনটি দেখা গেছে কলম্বিয়ায় পুলিশি নির্যাতনের ইন্টারঅ্যাকটিভ মানচিত্রের ক্ষেত্রে। বেলিংক্যাট ও ফরেনসিক আর্কিটেকচারের সঙ্গে জোট বেঁধে এই মানচিত্র তৈরি করেছে কলম্বিয়ান সংবাদমাধ্যম, সেরোসেতেন্তা। পড়ুন এই সহযোগিতামূলক প্রকল্পের নেপথ্যের গল্প।
কঙ্গোয় ইবোলা সংক্রমণের সময় জাতিসংঘের ত্রাণকর্মীদের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ এনেছিলেন ৪০ জন নারী। গত সেপ্টেম্বর থেকে নিপীড়নের এমন ঘটনাগুলো নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করতে থাকে দ্য নিউ হিউম্যানিটারিয়ান। এতে ত্রাণ ও সাহায্য সংস্থাগুলোর ভূমিকা নিয়ে রীতিমত সমালোচনার ঝড় ওঠে। এতকিছুর পরও এসব ঘটনা নিয়ে তদন্ত খুব একটা এগোয়নি, কেউ বিচারের মুখোমুখিও হননি। উল্টো, জাতিসংঘসহ বিভিন্ন সংস্থা থেকে নিউ হিউম্যানিটারিয়ানকে প্রশ্ন করা হচ্ছে, কেন তারা ভুক্তভোগীদের নাম প্রকাশ করেনি। এই লেখায় তার ব্যাখ্যা দিয়েছে, অনুসন্ধানী সংগঠনটি।
সংবাদকে বলা হয় ইতিহাসের প্রথম খসড়া। কিন্তু কারিগরীসহ নানা কারনে সাইট থেকে অনেক খবর মুছে বা হারিয়ে যায়। যেমন: ১৯৯৬ থেকে ২০১৯ সালের মধ্যে নিউ ইয়র্ক টাইমসে প্রকাশিত হওয়া আর্টিকেলের ২৩ লাখ হাইপারলিংকের সিকিভাগেই এখন আর প্রবেশ করা যায় না। সবার ক্ষেত্রেই কমবেশি এমন হচ্ছে। এর ফলে ইতিহাসের গুরুত্বপূর্ণ এসব ভাষ্য থেকে ভবিষ্যৎ প্রজন্ম বঞ্চিত হচ্ছে। তাই আর্কাইভ সঠিকভাবে সংরক্ষণ করা গণমাধ্যমের একটি বড় দায়িত্ব। জেনে নিন, সেটি যথাযথভাবে সংরক্ষণের ৬টি পরামর্শ।
আর্থ জার্নালিজম নেটওয়ার্ক মূলত গণমাধ্যম উন্নয়ন সংস্থা, ইন্টারনিউজের একটি প্রকল্প। তাদের উদ্দেশ্য ছিল, উন্নয়নশীল দেশগুলোর সাংবাদিকদের সহায়তা করা, যেন তাঁরা জলবায়ু পরিবর্তন ও পরিবেশ নিয়ে যথাযথ রিপোর্ট করতে পারেন। এই নেটওয়ার্ক অনুসন্ধানী সাংবাদিকদের প্রধানত চারভাবে সহায়তা দেয়: তহবিল, প্রশিক্ষণ, রিসোর্স ও মেন্টরশিপ। এই বিষয় নিয়ে সাংবাদিকতার সম্পাদকীয় এবং আর্থিক মডেলও তৈরি করেছে তারা। পড়ুন, তাদের সম্পর্কে।
আপনি কি সাংবাদিক? কখনো মনে হয়েছে কেউ আপনাকে অনুসরণ করছে? ইদানীং শুধু সরকারি নয়, বেসরকারি গোয়েন্দাদেরও সাংবাদিকদের ওপর নজরদারিতে লাগানো হচ্ছে। এই লেখায় সেই গোয়েন্দারাই বলছেন, কেউ পিছু লাগলে আপনাকে কী করতে হবে!
২০১৭ সালের শীতে ব্রিটিশ সাংবাদিক মেইভ ম্যাকক্লিনাহানের চোখ আটকে যায় এক টুইটার পোস্টে। তাতে, নি:সঙ্গ এক গৃহহীন ব্যক্তির নির্মম মৃত্যুর খবর। আরেকটু খোঁজ করতেই বেরিয়ে এলো এমন ঘটনা ঘটছে হরহামেশা, এবং গোটা যুক্তরাজ্যজুড়ে। তারপরের গল্পটা ১৮ মাস ধরে চলা এক অনুসন্ধানের, যা কিনা একে একে ৮০০ গৃহহীনের নিঃসঙ্গ মৃত্যুকে সামনে নিয়ে আসে, এবং বদলে দেয় এ নিয়ে এতদিন ধরে জেনে আসা সরকারি ভাষ্যটাকেই। এই লেখায় চমকপ্রদ সেই অনুসন্ধানের পেছনের গল্প।
অনুসন্ধানী সাংবাদিকদের অন্যতম প্রিয় টুল হয়ে উঠছে ইন্টারনেট আর্কাইভের ওয়েব্যাক মেশিন; যা ধরে রেখেছে কোটি কোটি ওয়েবসাইট ও তাদের বিবর্তনের ইতিহাস। অনেকটা টাইম মেশিনে চেপে ইন্টারনেটের অতীত ঘুরে আসার মত ব্যাপার। জেনে নিন সাংবাদিকদের জন্য কেন আর্কাইভটি এত দরকারি, আর আপনার অনুসন্ধানে একে কিভাবে ব্যবহার করবেন।
ইন্টারনেট মিম অনেকের কাছেই শুধু হাস্যরসের বিষয়। আবার অনেকের কাছে তা চরমপন্থী গ্রুপে নতুন সদস্য আমদানির কৌশল। ইন্টারনেট মিমের প্রভাবে মাত্র কয়েক বছরের মধ্যে কিভাবে এক উচ্চশিক্ষিত নারীর চিন্তাভাবনায় নাটকীয় পরিবর্তন এসেছে, তা উঠে এসেছে নিউ ইয়র্ক টাইমসের এক ভিজ্যুয়াল প্রতিবেদনে। এই লেখায় পড়ুন সেই অনুসন্ধান ও প্রতিবেদন তৈরির নেপথ্যের গল্প।
ফরাসি এক দাতব্য প্রতিষ্ঠানের সঙ্গে সিরিয়ার উগ্র ডানপন্থী খ্রিস্টান মিলিশিয়াদের সংশ্লিষ্টতা উন্মোচন করেছিলেন ইলি গুকের। তিনি ওপেন সোর্স অনুসন্ধানে পারদর্শী; জিওলোকেশন, অর্থাৎ কোনো কিছুর ভৌগোলিক অবস্থান খুঁজে বের করায় আগ্রহী এবং লো-টেক টুলে কাজ করে অভ্যস্ত। পড়ুন, কোন কোন টুল দিয়ে উগ্র ডানপন্থীদের ট্র্যাক করেন ইলি।